ঢাকা   ১০:০৪:২৬ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

খুটাখালীতে টমটম গ্যারেজের ব্যাটারী লুটের ঘটনায় তিন আসামী জেল হাজতে

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৪৩৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামীণ ব্যাংক রাস্তা নামক এলাকায় টমটম গ্যারেজের ১৩ টি গাড়ির ৫৬ টি ব্যাটারী লুটের ঘটনায় অভিযুক্ত তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে চকরিয়া সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এই নির্দেশ দেন।

অভিযুক্তরা হলেন উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফরেষ্ট অফিসপাড়া গ্রামের আবদু ছালামের পুত্র মোঃ আবদুল্লাহ (২৫), একই গ্রামের মোঃ হোছন প্রকাশ কালা বদার পুত্র নজরুল ইসলাম প্রকাশ ডিমারিয়া (২২) ও তার ভগ্নিপতি নুরুল ইসলাম (৪৯)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের ছড়িবিল গ্রামের মৃত আবদুল কাদেরের পুত্র মোঃ গিয়াস উদ্দীন বিগত ১ বছর ধরে মহাসড়কের লাগোয়া গ্রামীন ব্যাংক রাস্তা নামক এলাকায় টমটম গাড়ির গ্যারেজে বৈধভাবে চার্জ দিয়ে ব্যবসা করে আসছিল। ঘটনার দিন (৫ জানুয়ারী) রাতে তিনি ৩০টি গাড়ি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে অভিযুক্তদের যোগসাজশে সংঘবদ্ধ চুরের দল সিদ কেটে ভিতরে প্রবেশ করে তাঁর হাত,পা, মুখ ও চোখ বেঁধে ১৩ টি গাড়ির ৫৬ টি ব্যাটারী লুট করে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এ ঘটনায় টমটম গ্যারেজের মালিক গিয়াস উদ্দীন বাদি হয়ে গত ১০ জানুয়ারী চিহ্নিত ৩ জনকে আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় বৃহষ্পতিবার আসামীরা জামিন নিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে টমটম গ্যারেজের মালিক গিয়াস উদ্দীন বলেন, গ্রামীন ব্যাংক রাস্তা নামক এলাকায় লাখ টাকা ব্যয়ে একটি টমটম গাড়ির চার্জের গ্যারেজ স্থাপন করি। এতে চুরের দল হানা দিয়ে আমার সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় মামলা দায়ের করলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন। আশা করি হারানো মালামাল উদ্ধার ও দোষিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি