1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে বন বিভাগের সাঁড়াশি অভিযানে কাঠ ভর্তি ডাম্পার গাড়ি জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বন বিভাগের সাঁড়াশি অভিযানে কাঠ ভর্তি ডাম্পার গাড়ি জব্দ

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৩৫৯ বার

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের নয়াপাড়ায় এলাকায় অভিযান চালিয়ে আকাশমনি কাঠ ভর্তি একটি ডাম্পার গাড়ি (চট্রমেট্রো ম ২১৭৩) জব্দ করা হয়েছে।

শনিবার (৮জানুয়ারী) বিকেলে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস অভিযানে নেতৃত্ব দেন এবং কাঠ ভর্তি গাড়ী জব্দের সত্যতা নিশ্চিত করেন।

এ সময় সাথে ছিলেন ফুলছড়ি রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজায়গীরদারসহ স্থানীয়রা।

অভিযানে নেতৃত্ব দেওয়া ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং তাদেরই নির্দেশনার আলোকে সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে কাঠ ভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, কাঠ ভর্তি ডাম্পার গাড়ি আটক করার বিষয়ে বনবিভাগ থেকে পিওআর মামলা দায়ের করা হবে। অপরাধীদের ব্যাপারে কোন ধরণের ছাড় নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net