1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে পৌর মেয়রকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

বাঁশখালীতে পৌর মেয়রকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

শিব্বির আহমদ রানা, বাঁশখালী চট্টগ্রাম, প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৩৪৯ বার

চট্টগ্রামের বাঁশখালীতে বিদায়ী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে মারধর ও হেনস্তার মামলায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উত্তর জলদির মৃত রহিম উল্লাহর ছেলে মো. সিরাজ (৩৫) ও একই এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে মিনারুল ইসলাম (৩৫)।

আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কক্সবাজারের রামু থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গত ১৮ জনুয়ারি পৌরসভার উত্তর জলদী এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও বিদায়ী পৌরমেয়র শেখ সেলিমু্ল হক চৌধুরীকে একটি বসতঘরে ঢুকে খুনের উদ্দেশে মারধর করে। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ সোমবার সকালে কক্সবাজারের রামু থেকে সিরাজ ও মিনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net