1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

মাগুরার শ্রীপুরে দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৭৬২ বার

মাগুরার শ্রীপুরের প্রানকেন্দ্রে অবস্থিত শিক্ষকের বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে।

শ্রীপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুনের বাসায় ১৩ জানুয়ারি
বৃহস্পতিবার বিকেলে চুরিরএ ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩ তলা বাসায় ভাড়া থাকেন এই শিক্ষক দম্পতি। বাসার প্রধান দরজার কড়া ভাঙা। স্টীলের আলমারী ভেঙে আলমারীতে থাকা ৩ ভরি স্বর্ন ও নগদ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি ওই শিক্ষিকার।

শিক্ষিক নাজমা খাতুন বলেন, চোরেরা আগে থেকেই চুরির পরিকল্পনা করছিলো। ৩য় তলা ফ্লাটের সবাই চাকুরিজীবি হওয়ায় সারাদিন কেউ বাসায় থাকে না। চোর এই সুযোগটা কাজে লাগিয়েছে। ওইদিন আমার স্বামী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন, আমি তাকে এগিয়ে বাসায় এসে দেখি আমার বাসার দরজা খোলা। পরে দেখি স্টিলের আলমারিতে থাকা আমার ৩ ভরি স্বর্ন ও ৬৫ হাজার টাকা নেই।

নাজমা খাতুনের স্বামী রহমাতুন্নেচ্ছা শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু সুলাইমান বলেন, বাসাটি সরকারি সোনালি ব্যাংকের পাশে হওয়ার পরেও চুরি হয়েছে। আমি মনে করি, আইন শৃঙ্খলার চরম অবনতির কারণেই এমনটি হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ স্থান এবং পাশ্ববর্তী সোনালি ব্যাংক থাকার পরেও আশেপাশে কোন সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। চোর তো চুরি করার সুযোগ পাবেই।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net