1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় একযোগে ১০৮ কেন্দ্রে গণটিকা দান শুরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

মাগুরায় একযোগে ১০৮ কেন্দ্রে গণটিকা দান শুরু

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৬৩৯ বার

“নো ভ্যাকসিন- নো সার্ভিস” এই শ্লোগান নিয়ে মাগুরা জেলাকে শতভাগ করোনা প্রতিরোধক ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে গণটিকা প্রদান শুরু হয়েছে।
২৫ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপি জেলার ৪ উপজেলার ৩৬ ইউনিয়নের ১০৮ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে একযোগে গনটিকা কার্যক্রম শুরু হয়।
গণটিকা কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম সকালে সদর উপজেলার মগি ইউনিয়ন পরিষদের টিকা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ ছাড়া সদর উপজেলা চারটি কেন্দ্রসহ শালিখা উপজেলার বিভিন্ন গনটিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে সকালে শ্রীপুর উপজেলার মা ও শিশু কল্যান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গণটিকার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিউজা উল-জান্নাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বনপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম পল্টু,সাংবাদিক লেলিন জাফর, মহাসিন মোল্লা, জিল্লুর রহমান সাগরসহ অন্যরা।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকাইনা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ শ্রীপুর উপজেলার বিভিন্ন গণটিকা কেন্দ্র পরিদর্শন করেন।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন- মাগুরা জেলায় এখনো অনেকেই করোনা ভ্যাকসিনের আওতায় আসেনি, তাই আমরা উদ্যোগ নিয়েছি, যারা এখনো করোনা প্রতিরোধ ভ্যাকসিন নেননি তাদেরকে এই গনটিকার মাধ্যমে টিকাদান নিশ্চিত করে মাগুরা জেলাকে দেশের প্রথম জেলা হিসেবে শতভাগ করোনা প্রতিরোধ ভ্যাকসিনের আওতায় আনতে পারি, সেই প্রত্যাশায় আমাদের এই গণটিকার আয়োজন!! আমরা সফল হবোই ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net