ঢাকা   ০১:৫৪:৫৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মাগুরায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৫১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে ১০ জানুয়ারি সোমবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সী রেজাউল হক, মাগুরা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহামুদুল গণি শাহীন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মসিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.বি.এম আরিফুজ্জামান সাজ্জাদসহ অন্যরা৷

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাইফুজ্জামান শিখর সরকারের বহুমুখী উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বাঙ্গালী জাতীর স্বাধীনতার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ই জানুয়ারী যুদ্ধ বিদ্ধস্ত দেশে ফিরে এসে বাঙ্গালী জাতিকে সুসংগঠিত করেছিলেন। তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট একদল বিপথগামী সৈন্য জাতির জনককে স্বপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজগুলো তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন এবং আগামীতেও করবেন।

উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবাই মিলে তাঁর হাতকে আরো শক্তিশালী করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি