1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজায়েত আলীর স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজায়েত আলীর স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৬৮৭ বার

মাগুরার শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’র উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার নাজায়েত আলীর স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজনে করে।

মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।

শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার আবু আনছার নাজাত আশার সঞ্চালনায় এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মজা, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন খামারপাড়া গোরস্থান মোড় জামে মসজিদের পেশ ইমাম বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু সাহিদ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net