1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৌরির জন্ম ৩১ জানুয়ারি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

মৌরির জন্ম ৩১ জানুয়ারি

ইবনে সাঈদ অঙ্কুর,নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৭৭৮ বার

বর্তমান সময়ে নীলফামারীর একজন ভিন্নমাত্রার তরুণ কিশোরী মারিয়া সুলতানা মৌরি। বাবা মোঃমোফাজ্জল হোসেন এবং মা মোছাঃ চায়নার গর্ভে জন্ম তার। মৌরির জন্মস্থান উত্তরের জেলা নীলফামারীতে । পেশায় একজন শিক্ষার্থী। সামাজিক কর্মকাণ্ডে সুফল কামিয়েছে অনেক । বর্তমানে সে নীলফামারীর একটি সরকারি কলেজের নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থী। মৌরি নীলফামারীর আলো, বাতাস, মাটি,পানিতে হেলে খেলে বড় হয়েছে।

সে বর্তমানে বাংলাদেশের শিশুদের মতামত প্রকাশের সবচেয়ে বড় প্লাটফর্ম,বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর একটি ধারাবাহিক টক শো ‘আমাদের কথা’ এর উপস্থাপনা করছে । সে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট,তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মশালার অংশগ্রহণ করছে এবং সেখান থেকে শিশু-কিশোর সম্পর্কিত কর্মশালায় একাধিক বিষয়ের উপর বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেছে । মৌরি শিশু সাংবাদিকতার সাইট হ্যালো ডট বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম, ইউ-রিপোর্টারের শিশু সাংবাদিকতা করে আসছে। সেখানে সে নিয়মিত শিশু বিষয়ক বিভিন্ন লেখালেখি করে। পাশাপাশি সে উনিসেফ বাংলাদেশের একজন শিশু প্রতিবেদক।

মৌরির সাথে কথা হলে জানায়,আমি মূলত শিশুদের নিয়ে কাজ করি এবং আমার কাজ কে অনেক উপভোগ করি।আমার ভবিষ্যৎ ইচ্ছে আছে বহুদূরে এগিয়ে যাওয়ার। জানতে হলে শিখতে হবে আর শেখার কোন শেষ নেই। তাই আমি সবসময় নতুন কিছু শিখে নতুন কোন অভিজ্ঞতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

এই জনপ্রিয় তরুণ কিশোরীর জন্মদিনে শ্যামল বাংলা পরিবার জানাচ্ছে শুভেচ্ছা- শুভ জন্মদিন। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net