1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪ বছর ধরে শিকলবন্দী কায়সারের মানবেতর জীবনযাপন!! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন

১৪ বছর ধরে শিকলবন্দী কায়সারের মানবেতর জীবনযাপন!!

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৪২৯ বার

রাতে দরজাবিহীন টিনের ছাপড়া ঘরে শিকল বাঁধা আর দিনের বেলায় বাড়ির পাশে আমগাছের নিচের খুটির সাথে পায়ে শিকলে বাঁধা থাকে আবু কায়সারের জীবন। এভাবেই ১২ বছর ধরে শিকলবন্দী অবস্থায় বসবাস তার। এখানেই তাকে খেতে, ঘুমাতে ও গোসল করতে হয়। এমনকি প্রকৃতির ডাকেও সাড়া দিতে হয় শিকল বন্দী অবস্থায়।

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের আবু কায়সারের বর্তমান বয়স ১৭ বছর। ৪ বছর বয়সে মানসিক বিকারগ্রস্ত বা অস্বাভাবিক আচরণের বহিঃপ্রকাশ ঘটে তার মধ্যে। একই সাথে সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী।

জানা যায়, জন্মের প্রথম দিকে খুব বেশি সমস্যা ছিল না আবু কায়সারে। ছোট শিশু এমন করবেই এ ধারণায় প্রথম দিকে চিকিৎসা করানো হয়নি।দিন দিন অস্বাভাবিক আচরণ করতে থাকে সে। যথাযথ চিকিৎসার অভাবে অসুস্থতার মাত্রা বেড়ে যায় কায়সারের। ৪ বছর বয়সে তাকে শিকল বন্দী করা হয়। সংসারের সবার জীবন স্বাভাবিক নিয়মে চললেও কায়সারের জীবনটা শিকল বন্দী। চিকিৎসার অভাবে বন্দী দশা হতে মুক্ত হওয়ার উপায় নেই তার। চিকিৎসার ব্যয়ভার বহন করার মত সামর্থও নেই পরিবারটির। পৈত্রিক বসতবাড়ি না থাকায় সরকারি জমিতে বসবাস তাদের। রোদ-বৃষ্টিতে কষ্ট করা কায়সারের জন্য নতুন ছাপড়া ঘর তুলতেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে বন বিভাগ।

কায়সারের বাবা লুৎফুল্লাহ বলেন, সামান্য বেতনে নাইটগার্ডের চাকরি করে কোনোমতে টেনেটুনে সংসারের খরচ জোগান দিতেই কষ্ট হয়, অসুস্থ্য ছেলের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো কোত্থেকে?

কায়সারের প্রতিবেশী মোল্লাবাড়ী জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী শাহাব উদ্দিন জানান, কয়সারকে উন্নত চিকিৎসা দিতে পারলে সে সুস্থ হয়ে উঠবে বলে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন। কিন্ত তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

সমাজের বিত্তবানদের কাছে সহায়তা প্রার্থনা করে স্থানীয় ইসমাঈল হোসেন বলেন, এমন একটা ফুটফুটে শিশুর জীবন দিনকে দিন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।

স্থানীয় কাউন্সিলর আঃ সাহিদ সরকার বলেন, অনেক দিন আগেই আবু কায়সারের জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়া হয়েছে। এছাড়াও তার জন্য যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস নয়াদিগন্তকে বলেন, যথাযথ চিকিৎসার ব্যবস্থা করলে কায়সারের অবস্থা পরিবর্তনের সম্ভবনা রয়েছে। তবে, এটি একটি দীর্ঘ মেয়াদি চলমান চিকিৎসা প্রক্রিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, কায়সার প্রতিবন্ধী ভাতার আওতায় এসেছেন। পরবর্তীতে সরকারি কোনো সুযোগ সুবিধা আসলে অবশ্যই তাকে অন্তর্ভুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net