1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী মেদাকচ্ছপিয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

খুটাখালী মেদাকচ্ছপিয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৮৭ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী-মেদাকচ্ছপিয়া কোনাপাড়ায় অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রবিবার (২জানুয়ারী) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী-মেদাকচ্ছপিয়া পাগলিরবিল কোনাপাড়া এলাকায় এ অভিযান চলে।

মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে বলেন, ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বিটের কোনাপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে পুরাতন জবরদখলকৃত জায়গায় নতুন বসতঘর তৈরির সময় উচ্ছেদ করে. ৫ শতক বনভূমি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রবিবার সকালে পাগলিরবিল কোনাপাড়ায় জবর দখলের উদ্দেশ্যে ঘর তৈরীর খবর পাওয়া যায়। তাৎক্ষণিক বিষয়টি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। এদিন দুপুরে অভিযান চালিয়ে সদ্য নির্মিত ঘরটি ভেঙ্গে ঘুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় মেদাকচ্ছপিয়া বিটের স্টাফ, হেডম্যান ও ভিলিজাররা উচ্ছেদে অংশ নেন।

ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জানান, বনভূমি দখলবাজ যেই হউক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পূর্বক যথাযথ ব্যবস্থা নিতে সকল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net