1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লী থেকে দম্পতির মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লী থেকে দম্পতির মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৫৪ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লী থেকে অনিল মরমু (৩৮) ও সুমি হেমরম (৩৪) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ৩ জানুয়ারী) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের চুঙ্গুরা আদিবাসী পল্লী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

অনিল মরমু আদিবাসী পল্লীর নরেন মরমুর ছেলে।

বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিজ শয়ন ঘরে তীরের সঙ্গে স্বামী অনিলকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় স্ত্রী সুমির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, নিহতদের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net