1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে স্বাস্থ‍্যবিধি না মানায় মোবাইলকোর্টে জরিমানা করলেন এসিল্যান্ড - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

নবীনগরে স্বাস্থ‍্যবিধি না মানায় মোবাইলকোর্টে জরিমানা করলেন এসিল্যান্ড

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৩৪৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ‍্যবিধি না মানায় পথচারীদের জরিমানা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের সহযোগিতায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ টি মামলায় ৫ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ৩ টি মামলায় ৩ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে
মাস্ক বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন সবাইকে স্বাস্থ‍্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net