1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর হাজীপুরে ধারালো অস্ত্রের আঘাতে ও পেট কেটে এক গৃহবধূকে হত্যা। স্বামী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নরসিংদীর হাজীপুরে ধারালো অস্ত্রের আঘাতে ও পেট কেটে এক গৃহবধূকে হত্যা। স্বামী আটক

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৩৭০ বার

নরসিংদী সদর উপজেলার হাজীপুরে ধারালো অস্ত্রের আঘাতে ও পেট কেটে এক গৃহবধূকে হত্যা করেছে স্বামী।

শুক্রবার রাত আনুমানিক ২ টায় দিকে সাংসারিক অভাব-অনটন নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোহেল ও সুবর্ণা দুজনেই উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত সোহেল ঘরে থাকা একটি ভালো অস্ত্র নিয়ে সুবর্ণার ওপর চড়াও হন। এসময় সুবর্ণার নাক-মুখ-মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন সোহেল। এতে তার মুখমন্ডল থেঁতলে যায়। ওই সময় সুবর্ণা বাধা দিলে ওই ধারালো অস্ত্র তার পেটে ঢুকিয়ে দেন সোহেল।
ওই সময় সুবর্ণার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নরসিংদী মডেল থানায় খবর দেন। পরে রাত ৩টার দিকে ওই থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে যান। গুরুতর আহত অবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, আজ শনিবার সকালে তার মৃতদেহ ওই হাসপাতালেরই মর্গে পাঠানো হয়। সুবর্ণা-সোহেল দম্পতির ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net