1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনির উদ্যােগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনির উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৬৯১ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনির উদ্যােগে সোমবার বিকেলে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় দারুল ইহসান মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাঘের এই কনকনে ঠান্ডায় শীতবস্ত্র পেয়ে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা। তাই শীতবস্ত্র পেয়ে সেগুলোকে আঁকড়ে ধরে এদিক ওদিক ছুটোছুটি করছে আর খেলছে তারা।

মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইয়াকুব বলেন, এর আগেও রনি ভাই মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন৷ বিভিন্ন সমস্যা সমাধান করেছেন। মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন৷ কোরানের হাফেজদের প্রতি রনি ভাইয়ের আদর ভালোবাসা চোখে পড়ার মতো। আমরা শিক্ষকরা উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শীতবস্ত্র বিতরণ শেষে বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন, এ সমাজের জন্য আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমি চেষ্টা করি অসহায় শীতার্ত মানুষের পাশে থাকতে। দারুল ইহসান মাদ্রাসার ছোট ছোট কুরআনের পাখিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। এটা আমার কাছে স্বর্গীয় অনুভূতি। আমৃত্যু আমি মানুষের সেবা করতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net