1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বড়পিলাক ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন তরব আলী সভাপতি আবদুল জলিল সম্পাদক ও টিপু গাজী সাংগঠনিক নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

বড়পিলাক ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন তরব আলী সভাপতি আবদুল জলিল সম্পাদক ও টিপু গাজী সাংগঠনিক নির্বাচিত

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৯৩ বার

আনন্দ উৎসাহের মধ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৬নং বড়পিলাক ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি সকাল ১০ শুরু হয়ে ৩ টা পর্যন্ত চলে ভোট। ৭১ টি ভোটের মধ্যে ৬৯ টি ভোট পড়ে।

কাউন্সিলে আনারস প্রতিকে ৩২ ভোট পেয়ে সভাপতি তরব আলী ও মোরগ প্রতিকে ৪২ ভোট পেয়ে আবদুল জলিল সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে টিপু গাজী আম প্রতিকে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদন্দিতা করে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ,হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবদুল বারেকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল বাশারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি বলেন, আমরা আমাদের চেয়ারপার্সন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় পাহাড়ের কিংবদন্তী নেতা ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বের প্রতি অবিচল থেকে বিএনপিকে জনগনের দলে রুপান্তিত করতে হবে । তাই গনতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

দলীয় কাউন্সিলে নির্বাচন পরিচালনা করেন,গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম,ও বিএনপি নেতা মাহবুব আলী, আবু জাফর স্বপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সুমন, যুবদলের ওয়ার্ড সভাপতি মহরম আলী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net