1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পানি উন্নয়ন বোর্ডের গাছ কেটে সাবাড়!!! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরায় পানি উন্নয়ন বোর্ডের গাছ কেটে সাবাড়!!!

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ২৬৪ বার

মাগুরার দারিয়াপুর ইউনিয়নের বরইচারা ইকো পার্ক সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ২০ থেকে ২৫ টি ছোট-বড় গাছ কাটার অভিযোগ উঠেছে গঙ্গারামখালি সম্মিলিত পঞ্চপল্লী সমবায় সমিতির সভাপতি মোস্তফা বিশ্বাস ও সদস্য আশরাফ শেখ টুকুর বিরুদ্ধে।
উক্ত এলাকার পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা কর্মচারী কাউছার মোল্লার হস্তক্ষেপে গাছগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। মাগুরা পানি উন্নয়ন বোর্ডের এসও আনিচুর রহমান সরেজমিনে গিয়ে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের অধিনে। গঙ্গারামখালি সম্মিলিত পঞ্চপল্লী সমবায় সমিতি গাছগুলো রোপণ করেছে। গত ২৩ জানুয়ারি২০২২ রবিবার সকালে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটা হচ্ছে। এর মধ্যে আকাশ মনি, বাবলা ও ইউকিলিপ্টারসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ভ্যান ও ট্রাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এলাকাবাসি জানান, গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমিতির থাকলেও, কাটার অধিকার তাদের নেই, কিন্তু সমিতির লোকেরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে গাছগুলো কেটে সাবাড় করে ফেলেছে ।

সমিতির সদস্য আশরাফ শেখ টুকু বলেন, এই জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের। ডিট-ডকুমেন্ট আমাদের নামে। আমরা সমিতির লোকজন গাছগুলো রক্ষণাবেক্ষণ করি। আমাদের গাছগুলো ছেটে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গাছ কাটার অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি গাছ কাটার অনুমতি নেই বলে জানান।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের। রক্ষনাবেক্ষণের দায়িত্ব সমিতির থাকলেও, কাটার ক্ষমতা তাদের নেই।
আমি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে লোকও পাঠিয়েছি, যদি সত্যি হয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net