1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বিদায়ী ইউপি সদস্যদের সংবর্ধনা নতুনদের দায়িত্ব গ্রহন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

মীরসরাইয়ে বিদায়ী ইউপি সদস্যদের সংবর্ধনা নতুনদের দায়িত্ব গ্রহন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ::
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৪৮৯ বার

মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্য-সদস্যাদের সংবর্ধনা, নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার সকালে করেরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিদায়ীদের সংবর্ধনা, নতুনদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নব-নির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম,প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরুল আলম, সহ-সভাপতি শহীদুল্লাহ মেম্বার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান, বিদায়ী ইউপি সদস্য, নবনির্বাচিত সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত,২৮ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে ১৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net