1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাণীশংকৈলে জাঁকজমক ভাবে একদিন ব্যাপি সাইকেল স্টান্ট শো অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

রাণীশংকৈলে জাঁকজমক ভাবে একদিন ব্যাপি সাইকেল স্টান্ট শো অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ২৬৮ বার

কেউ সাইকেলের সিটে কেউ বা আবার হেন্ডেলে কেউ আবার এক চাক্কার উপরে দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন রকমের খেলা দেখান ২০ থেকে ২২ বছরের তরুন যুবকেরা। ব্যতিক্রমী এই খেলাটি, মহান বিজয় দিবস স্মরণে এম এ খালেক হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মেসার্স মজুমদার স্টোর এর সৌজন্যে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ৬৯ গ্রুপ কর্তৃক এক দিনব্যাপী স্টান্ট শো অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে।

অনুষ্ঠানে আহম্মেদ হোসেন বিপ্লব এর সভাপতিত্বে ও স্টান্ট শো এর স্বত্বাধিকারী আল হাবিব এর আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী ভূমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার,যুব লীগ নেতা ও খালেক হোটেলের স্বত্বাধিকারী আব্দুল খালেক ও মেসার্স মজুমদার স্টোর এর স্বত্বাধিকারী বকুল মজুমদার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

স্টান্ট শোতে দেশের কয়েকটি জেলার সাইকেল ও মোটরসাইকেল স্টান্ট চালকেরা খেলা দেখান, এতে প্রায় কয়েক হাজার নারী পুরুষ দর্শক এই ব্যতিক্রম ধরনের খেলাটি দেখার জন্য মাঠে অধির আগ্রহে ভির জমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য বলেন সন্তানদের বিভিন্ন খেলা ধুলাতে মনোযোগ বাড়াতে পরিবারের বাবা মায়েদের প্রতি অনুরোধ জানান, এবং নেশার মত ভয়াল জগত থেকে সন্তানদের ফিরিয়ে আনার জন্য খেলা ধুলার কোন বিকল্পনেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net