1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোহিঙ্গা ক্যাম্প থেকে সহিদা নামের কিশোরী নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

রোহিঙ্গা ক্যাম্প থেকে সহিদা নামের কিশোরী নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৩০৯ বার

কক্সবাজারে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে সহিদা (১২) নামের এক কিশোরী গত তিনমাস ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উখিয়া থানা ও ক্যাম্প পুলিশকে অবহিত করা হয়েছে।

সহিদা ভোরে ক্যাম্প থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ সহিদা বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৮ নং ব্লকের ১৯ এম এর নুরুল আমিনের কন্যা এবং মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। সে স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী।

নিখোঁজ সহিদা’র পিতা নুরুল আমিন জানান, সবার অজান্তে সহিদা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প, লিংকরোড, রামু, ঈদগাঁও ও চকরিয়াসহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি।

হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল ফ্রক ও বার্মিজ থামি। তার গায়ের রং শ্যামলা ও হালকা পাতলা। পায়ের পাতা লম্বা আকৃতির, নাকের ডান পাশে স্বেত চিহ্ন রয়েছে।

যে কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে এ নাম্বারে ০১৮৮৩ ৮০৩০৬৬ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net