ঢাকা   ০৫:০৫:৫৬ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

লক্ষীপুরে ৯টি মাদরাসার শিক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান

লক্ষীপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৪৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লক্ষীপুর জেলার চন্দ্রগন্জ থানার চৌপল্লি আলহাজ্ব সামছুল হুদা আধুনিক মা ও শিশু হাসপাতাল কেন্দ্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১২ থেকে ১৮+ শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিজাম উদ্দীন প্রথম দিনে ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থীকে ফাইজার টিকা প্রদানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নিজাম উদ্দীন, উত্তর জয়পুর ইউনিয়ন পরিষের নর্ব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রুবাইয়া হক,আলহাজ্ব সামছুল হুদা আধুনিক মা ও শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহিরুল ইসলাম রনি,জয়পুর দাখিল মাদ্ররাসার সুপার মাওলানা হোসাইন আহম্মদ,,আলহাজ্ব সামছুল হুদা আধুনিক মা ও শিশু হাসপাতালের ম্যানেজার ও প্রশাসন মোঃ মহিউদ্দীন, ও রাসেল মাহম্মুদ অনন্ত প্রমুখ।

টিকা নেওয়ার পর এক শিক্ষার্থীর প্রতিক্রিয়া জানতে চাইলে সে জানান, প্রথমে মনে কিছুটা ভয় কাজ করছিল। কিন্তু টিকা নেওয়ার পর তা চলে গেছে। ঘাতক ব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে এবং অন্য শিক্ষার্থীদের সুরক্ষা দিতে সকল শিক্ষার্থীকে টিকা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি