1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ক্রেতা সেজে দোকান ম্যানেজারকে হত্যা!! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি”

শ্রীপুরে ক্রেতা সেজে দোকান ম্যানেজারকে হত্যা!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৪০৯ বার

বুধবার (১২ জানুয়ারি) রাত ১০ টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জয়নাল আবেদীন (৫৫) নামে দোকানের এক ম্যানেজার নিহত হয়েছেন। ওই এলাকায় আব্দুল মোতালিব মোল্লার মালিকানাধীন ইমরান এন্টারপ্রাইজ নামক দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউখাইঘানা এলাকার মৃত এলাহী বক্স মুন্সির ছেলে। তিনি মাস্টারবাড়ী এলাকায় ভাড়া থেকে আব্দুল মোতালেব মোল্লার স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

দোকানের সিসি ক্যামেরা ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গতকাল রাতে এক যুবক ক্রেতা সেজে কিছু কেনার কথা বলে দোকানে ঢুকেন। এ সময় বাইরে কয়েকজন অপেক্ষা করতে থাকেন। দোকানে একা একাই হিসাব-নিকাশ করছিলেন জয়নাল। পরে মালামাল দেখার কথা বললে জয়নাল ওই কাস্টমারকে দোকানের পেছনের দিকে নিয়ে যেতে থাকেন। এ সময় আকস্মিকভাবে তাঁর পেটের নিচের অংশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে দ্রুত সটকে পড়েন ওই যুবক। এ সময় পেটে ছুরিসহ কোনোমতে দোকানের সামনে আসেন জয়নাল। পরে তার গোঙানোর আওয়াজে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। প্রথমে মাওনার আলহেরা এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

শ্রীপুর থানার এসআই কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net