1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল সম্পন্ন : আল্লামা শফি, বাবুনগরীসহ মুরুব্বিদের যেয়ারতে মুসল্লির ঢল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল সম্পন্ন : আল্লামা শফি, বাবুনগরীসহ মুরুব্বিদের যেয়ারতে মুসল্লির ঢল

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৫৩৯ বার

এশিয়ার অন্যতম প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন সুন্দর সমাপ্তি হয়েছে। এতে হাটহাজারী মাদ্রাসা থেকে গত শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় ২ হাজার ৫০০ আলিমকে সম্মানসূচক পাগড়ী প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারী) এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা যায়। শুক্রবার নির্ধারিত তারিখের আগের দিন বাদে জোহর হতেই বয়ান শুরু হয়। আখেরী মুনাজাতের মাধ্যমে শুক্রবার বাদে এশা শেষ হয়েছে জামিয়ার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন।

সম্মেলনে সভাপতির বক্তব্যে দারুল উলূম হাটহাজারী মাদরাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া দামাত বারাকাতুহুম বলেন- বর্তমানে ঈমান, আমল ও ধর্মীয় অনুশাসন পালনে গাফিলতি তথা ইসলাম থেকে দূরে সরার কারণেই মুসলমানগণ নানা দুর্দশা ও ঘাতপ্রতিঘাতের শিকার হচ্ছি। সঠিকভাবে কুরআন-হাদীসের নির্দেশনা মেনে চলার মাধ্যমেই কেবল এই বিপদাপদ থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য আশা করা যায়।

তিনি বলেন- ইসলাম শান্তি, সম্প্রীতি, ইনসাফ, সততা ও সহাবস্থানের ধর্ম। পরিপূর্ণরূপে ইসলাম মেনে চললে আখেরাতের চিরস্থায়ী জীবনের সাথে সাথে দুনিয়াবী জীবনও শান্তি এবং সমৃদ্ধিময় হবে। এ জন্য সবার আগে আমাদের ঈমান- আক্বিদা বস্তুনিষ্ঠ ও দৃঢ় করতে হবে। তারপর যথারীতি নামায কায়েম এবং এরপর রোযা, হজ, যাকাত’সহ অন্যান্য বিধানসমূহ মেনে চলতে হবে। সুন্নাত অনুযায়ী জীবন সাজাতে হবে। যেনা-ব্যভিচার, মিথ্যা, সুদ-ঘুষ, দুর্নীতি, অন্যের হক আত্মসাত, মারামারি-হানাহানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।

দস্তারবন্দী মহাসম্মেলনে জামিয়ার নায়েবে মুহতামিম, আল্লামা মুফতি জসিম উদ্দিন বলেন- ইসলাম পুরোপুরি অনুসরণ করলে এদেশে কোন হানাহানি ও সন্ত্রাস থাকবেনা এবং শান্তি ও ইনসাফ নিশ্চিত হবে।

দারুল উলূম হাটহাজারীর মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিমুদ্দীন, মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, শিক্ষক মাওলানা আনোয়ার শাহ আযহারী ও ড. মাওলানা নূরুল আবছার আযহারীর যৌথ সঞ্চালনায় উক্ত বার্ষিক মাহফিলে আরো নসিহত করেছেন ↓

বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলূম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, জামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আব্দুল হালীম বুখারী, দারুল মা’আরিফ’র মুহতামিম আল্লামা সুলতান জওক নদভী, দারুল হেদায়ার মুহতামিম মাও. আজিজুল হক আল মাদানি,
আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, জামিয়া ওবায়দিয়ার মুহতামিম মাও. সালাহ উদ্দিন নানুপুরী, বি-বাড়িয়া দারুল আরকাম’র মুহতামিম মাওলানা সাজেদুর রহমান, জামিয়া পটিয়া’র মুহাদ্দিস মুফতি আহমাদুল্লাহ, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী,

নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়জী, ফতেপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান,
জিরি মাদরাসার মুহাদ্দিস ড. মাওলানা আফম খালেদ হোসেন, মেখল মাদরাসার শিক্ষক মাওলানা ইসমাঈল খান, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ, মাওলানা ফোরকান আহমদ।

মোজাহেরুল উলূম’র মুহতামিম মাওলানা লোকমান, রাঙ্গুনিয়া দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা সাআদাত, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব, হাটহাজারীর শিক্ষক মুফতি হুমায়ুন কবীর, ড. মাওলানা নূরুল আবছার আল-আযহারী প্রমুখ।

মাকবারায়ে হাবিবিয়াহ্ এবং মাকবারায়ে জামেয়া দারুল উলূম হাটহাজারীতে শায়িত ওলামাদের জেয়ারতে মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে সদ্যমৃত মরহুম মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি রহ., শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., মুফতিয়ে আযম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ., শূরা সদস্য আল্লামা নুরুল ইসলাম জিহাদী রহ.সহ মুরুব্বিদের আলোচনা করতে শোনা যায় ওয়াজ মাহফিলে আগত মুসুল্লিগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net