1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণের স্থগিতাদেশ স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণের স্থগিতাদেশ স্থগিত

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৩৪৭ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপন স্থগিতাদেশ পুনরায় ৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ২৪ জানুয়ারী এ স্থগিতাদেশ প্রদান করেন।

জানা যায়, ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপনে ঈদগাঁও মৌজাধীন ইসলামাবাদে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২০২১ সালের ২ নভেম্বর আদেশ জারী করা হয়।

এদিকে ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলমসহ ৬ ব্যক্তি ওই আদেশের বিরুদ্ধে গত ৩ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

এ প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট উক্ত উপজেলা কমপ্লেক্স স্থাপনে ৬ মাসের স্থগিতাদেশ দেন।

এ স্থগিতাদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ আপীল দায়ের করলে গত ২৪ জানুয়ারী হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা ৬ সপ্তাহের জন্য স্থগিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ ওবাইদুল হাসানের একক বেঞ্চে শুনানী শেষে বিজ্ঞ আদালত এ আদেশ প্রদান করেন।

শুনানীতে সরকার পক্ষে অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এবং বিবাদী পক্ষে মনজিল মোর্শেদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net