ঢাকা   ০৩:৪১:৪১ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ২৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে দশম শ্রেণির শিক্ষার্থী মনজিয়ারা ইসলামের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল হক।

তিনি বিদ্যালয়ের সার্বিক তথ্য তুলে ধরে শিক্ষার্থীদেরকে মানবিক মানুষ হওয়ার আহবান জানান এবং আগামীতেও সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য নিয়মিত পড়াশোনা করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে হুমায়ুন কবির চৌধুরী হিমু, লুতফুর রহমান আজাদ লুতু এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক একেএম আলমগীর।

বক্তারা শিক্ষার্থীদেরকে দেশের সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান এবং বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিদ্যালয়ে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো দুরীকরণে ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আবদুস সালাম বাবুল, সেলিনা আকতার, রেজাউল করিম সিকদার এবং সরওয়ার কামাল।

সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত ৩০ জন কৃতি শিক্ষার্থীকে অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদান করে শিক্ষার্থীদের মেধাকে সম্মান জানিয়েছেন।

উল্লেখ্য, উক্ত বিদ্যালয় থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ৩৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৩০ জন পাস করে এবং ৩০ জন শিক্ষার্থী জিপিএ ৫ লাভ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নূরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি