1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় দুই গৃহবধূর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

গাইবান্ধায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩১২ বার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পৃথক দু’টি ঘটনায় এক নববধূসহ দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেশমা বেগম (২০) ওই গ্রামের সাব্বির মিয়ার স্ত্রী ও পার্শ্ববর্তী ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের জামাত আলীর মেয়ে। এবং নিহত শ্যামলী বেগম (৩৫) সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের শাহীন পাইকারের স্ত্রী ও পার্শ্ববর্তী ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের জাহিদুল ইসলাম মণ্ডলের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, প্রায় দেড় মাস আগে সাব্বিরের সাথে রেশমার বিয়ে হয়। বিয়ের এক মাস যেতে না যেতেই সাব্বির যৌতুকের দাবিতে রেশমাকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। এরসুত্র ধরে গত ৯ জানুয়ারি রাতেও সাব্বির তাকে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়। অবস্থা বেগতিক দেখে গত ১০ জানুয়ারি তার মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়।
অপরদিকে শ্যামলী বেগম স্বামীর সাথে অভিমান করে গত সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিরাজুল হক জানান, রেশমা বেগম হত্যা ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে রেশমা বেগমের মৃত্যু ঘটনায় রংপুর সদর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, পুলিশ ঘটনাটি তদন্ত অব্যাহত রেখেছে। ঘাতকদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net