ঢাকা   ০২:১৮:১৪ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

গাইবান্ধায় সামাজিক সংগ্রাম পরিষদের মানববন্ধন

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৩৬২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সমর্থনে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ডিবি রোডে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহবায়ক বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষক-শ্রমিক-জনতালীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, কমিউনিষ্ট পার্টির জেলা সাধারন স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ওয়ার্কাস পার্টির জেলা স¤পাদক মিলন কান্তি বর্মন, বাসদ মার্কসবাদী’র জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ওয়ার্কাস পার্টি মার্কসবাদী’র জেলা সদস্য মৃনাল কান্তি বর্মন, কৃষক-শ্রমিক-জনতালীগের জেলা সদস্য জুয়েল মিয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি ওয়ারেছ প্রমুখ।

বক্তারা অবিলম্বে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবী মেনে নেওয়ার আহবান জানান। তারা বিশ্ববিদ্যালয় সমুহের হল কেন্টিনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের দখলদারিত্বের তীব্র প্রতিবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি