1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানের আজিজ বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আজিজ গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

চট্টগ্রামের রাউজানের আজিজ বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আজিজ গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৪৫৫ বার

চট্টগ্রামের রাউজানের আজিজ বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিন ইমু ওরফে আজিজ্যাকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টায় তাকে গ্রেপ্তার করেছেন নগরীর আকবর শাহ্ থানার একে খাঁন এলাকা থেকে।গ্রেপ্তার আজিজের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।গ্রেপ্তার আজিজ রাউজান উপজেলার হরিষখাঁন গ্রামের মৃত বজল আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ২০১৫ সালের রাউজান-রাঙামাটি সড়কের চারাবাটতল এলাকায় যুবলীগ কর্মী শহিদুল আলমকে (৩৫) গুলি করে হত্যা করে দুস্কৃতিকারীরা।এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।এ মামলায় এক নম্বর আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিনসহ হত্যায় জড়িতরা বিদেশে পালিয়ে যায়। বিদেশ থেকেই আজিজ তার বাহিনীকে পরিচালনা করতো। এ ঘটনায় র‌্যাব জড়িতদের গ্রেপ্তারে গোয়ন্দা নজরদারি করে। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সোয়া ৫টায় আকবর শাহ্ থানা এলাকায় অভিযান চালিয়ে আজিজ উদ্দিন ওরফে আজিজ্যাকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে অজিজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net