ঢাকা   ০৩:১৭:১৯ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে ট্রমালিংক এর কার্যক্রম উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৪৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রমালিংক এর ফার্স্ট এইড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ভোজন বিলাশ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ।

ট্রমালিংকের উপদেষ্টা ডা. আব্দুল্লাহ্ আল বাকী ও পরিচালক অরূপ সাহার সঞ্চালনায় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রমালিংক এর স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ট্রমালিংক চৌদ্দগ্রাম উপজেলায় ৭৭জন স্বেচ্ছাসেবীকে ১ দিন ব্যাপী ফার্স্ট এইড বিষয়ক প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদ এবং সরঞ্জামসহ ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। ট্রমালিংক এর স্বেচ্ছাসেবীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার থেকে চিওড়া পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় দুর্ঘটনা কবলিতদেরকে ফার্স্ট এইড সেবা প্রদান করবে। ভবিষ্যতে এ কার্যক্রমের পরিধি ও সীমানা আরো বৃদ্ধি পাবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি