1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সমাপনী ও পূরস্কার বিতরণী অনুষ্টিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

নবীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সমাপনী ও পূরস্কার বিতরণী অনুষ্টিত

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৩৯২ বার

নবীগঞ্জ উপজেলা পরষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ।বিজ্ঞান বাস্তবতার সাথে তাল মিলিয়ে কাজ করে। বিজ্ঞান ছাড়া মানুষের বর্তসান জীবন ব্যবস্থা একেবারেই অচল। তিনি “বিজ্ঞন প্রযুক্তি ও নৈতিকতা একই সূত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ সমাপনী ও পূরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, সহকারী প্রোগ্রামার অফিসার কাজী মইনুল ইসলাম ,প্রভাষক রেজাউল আলম,প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমূখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, আরিফা চৌধুরী লুবা। কোরআন তেলওয়াত করেন দিনারপুর কলেজের ছাত্র বদরুল ইসলাম,গীতা পাঠ করেন দিনারপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র অরুপ দেব। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় ১৪টি ষ্টল বসে। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পূরস্কার বিতরণ করা হয়।উল্লেখ্য,১২ জানুয়ারী বুধবার দুইদিন ব্যাপী উক্ত মেলার উদ্বােধন করেন নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net