1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে তিতাস ডাঙা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নবীনগরে তিতাস ডাঙা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৩৯৫ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের আয়োজনে প্রকাশিতব্য কাব্যগ্রন্থ ব্রাহ্মণবাড়িয়ার কাব্যগাঁথা তিতাস ডাঙার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজের শহীদ মিনার চত্বরে এ উম্মোচন অনুষ্ঠিত হয়।

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম সফর আলীর সভাপতিত্বে ও শিক্ষক ও বাচিক শিল্পী স্বরূপ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী ও স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ঢাকা বিভাগী প্রধান উপদেষ্টা ড. আলহাজ্ব শরীফ আব্দুল্লাহ হিস সাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক অঞ্জন কুমার নাগ, শিশু সাহিত্যিক সরকার জাহানারা ফরিদ, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা লেখক আবু কাউসার সরকার, মরমী লেখক আলেয়া বেগম, কথাসাহিত্যিক আমির হোসেন, লোকসাহিত্য সংগ্রাহক মোঃ জালালউদ্দিন ভূঁইয়া বিপ্লব, লেখক মোহাম্মদ শামীম মিয়া, মলয়া লেখক আব্বাসউদ্দিন হেলাল, লেখক তিতাস হুমায়ুন কবীর, কবি ও শিক্ষক মোহাম্মদ মোছা, লেখক শ্যামল বর্মন শিমুল, লেখক শাকিলা ইয়াসমিন, লেখক নাছিমা আক্তার স্মৃতি, লেখক মারুফা আক্তার, শিক্ষক ও সাংবাদিক আইনুল হক, লেখক মোঃ রাফি তানভীর সম্রাট, বাচিক শিল্পী শুভেন্দু চক্রবর্তী শুভ, নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের প্রধান এডমিন আবুল বাশার মুন্সী,জুনাইদ আহমেদ প্রমুখ।

মোড়ক উন্মোচনের পর আবৃত্তি ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

‘তিতাসডাঙা’ কাব্যগ্রন্থে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীন প্রবীণ ২৬ জন লেখকের ৫টি করে কবিতা রয়েছে। তিতাসডাঙা’ কাব্যগ্রন্থ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার তারুণ্যের কবিখ্যাত লেখক ও গবেষক এস এম শাহনূর বলেন, “তিতাসডাঙা ব্রাহ্মণবাড়িয়ার কাব্যগাঁথা হলেও নবীন প্রবীণ ২৬ জন লেখকের কবিতাগুলোতে স্বদেশ প্রেম, প্রকৃতি ও মানব জীবনের চিরায়ত সুখ দুখের গল্প বিধৃত হয়েছে। কাব্যপ্রেমি সকলের জন্য এ কাব্যগ্রন্থ।

তিনি আরো বলেন, ‘তিতাসডাঙা’ কাব্যগ্রন্থে বাচিক শিল্পীদের জন্য আবৃত্তি করার মতো বেশ কিছু চমৎকার চমৎকার কবিতা রয়েছে।” তিনি কাব্যগ্রন্থটির বহুল প্রচার ও পাঠক প্রিয়তা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net