1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

বাঁশখালীতে স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৩৪৭ বার

শিক্ষাবান্ধব ও সামাজ উন্নয়নমূলক সংগঠন ‘স্বপ্নকুঁড়ি’ এর উদ্যোগে ‘স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি প্রকল্পের’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, শিক্ষাসামগ্রী বিতরণ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান পূর্ব বড়ঘোনা দারুল হিকমা ইসলামিয়া দাখিল মাদরাসা চত্বরে সম্পন্ন হয়েছে।

স্বপ্নকুঁড়ির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আরিফ উল্লাহ’র সভাপতিত্বে, চেয়ারম্যান ইমরান হোসেন ইমুর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন প্রতিধ্বনি সাহিত্য সংসদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নকুঁড়ির সাবেক চেয়ারম্যান ইমরানুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রনেতা মোঃ দিদারুল ইসলাম। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন স্বপ্নকুঁড়ির সেক্রেটারি রাশেদুল ইসলাম ফয়সাল।

শনিবার (২৯ জানুয়ারি ) অনুষ্ঠিত বৃত্তিপ্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে ২ হাজার নগদ টাকা, সনদপত্র, স্কুল ব্যাগ, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। ১৮ জন সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীকে ৫ শত নগদ টাকা, সনদপত্র, স্কুল ব্যাগ, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।

স্বপ্নকুঁড়ি মেধা বৃত্তিতে অংশগ্রহণকারী বাঁশখালীর প্রত্যেক প্রতিষ্টান থেকে অন্তত একজন করে ‘প্রতিষ্টান ভিত্তিক মেধাতালিকায়’ বৃত্তি প্রদান করা হয়েছে।

এ সময় স্বপ্নকুঁড়ি সাহিত্যে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net