ঢাকা   ০৭:০৯:৫০ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

বিসিবি কাউন্সিলর সাইফুল আলম রনির উদ্যোগে এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৩৪০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা দেড় শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে নগরীর ২২ নং ওয়ার্ডে মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের সহ-সভাপতি মাওলানা আবদুল কাদের জানান, খানকার মধ্যে দেড়শ শিক্ষার্থী লেখাপড়া করে। মানুষের সাহায্য সহযোগীতায় চলে খানকাটি। এবারের শীতে শিক্ষার্থীরা বেশ বেকায়দায় পড়েছে। আজ বিকেলে শীতবস্ত্রগুলো পেয়ে শিক্ষার্থীরা বেশ আনন্দিত।

শীতবস্ত্র বিতরণ শেষে সাইফুল আলম রনি বলেন, শীতে এতিম অসহায় শিক্ষার্থীরা কষ্ট পাবে তা মেনে নেয়া কষ্টকর। আমি মনে করি শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসা সমাজে বসবাসরত বৃত্তবানদের দায়িত্ব। সে দায়িত্বের অংশ হিসেবে আমার ব্যক্তি উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতেও আমার এই প্রচেষ্টা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি