1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাতীয় মহিলা সংস্থার ফ্রিপ্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরায় জাতীয় মহিলা সংস্থার ফ্রিপ্রশিক্ষণের উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩০৫ বার

মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ০২ জানুয়ারি রবিবার বেলা ১২টায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ফ্রি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতা বৃদ্ধি ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বি.এম আরিফুজ্জামান সাজ্জাদ।

প্রশিক্ষণে বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স বিষয়ে ২৫০ জন নারী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net