ঢাকা   ০৬:২৯:১৩ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত বিপুল সভাপতি, নাছির সম্পাদক

মীরসরাই প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৩৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ জানুয়ারি সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাসকে সভাপতি এবং দৈনিক মানবকণ্ঠ ও ডেইলি বাংলাদেশের মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন কমিটির আহবায়ক দৈনিক ভোরের ডাকের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ পালের সভাপতিত্বে এবং দৈনিক জনকণ্ঠের মিরসরাই প্রতিনিধি রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ার্লি) বক্তব্য প্রদান করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসনে এমপি।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইসমাইল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বেণু কুমার দে, দৈনিক আজাদীর ফিচার সম্পাদক নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দেব দুলাল ভৌমিক, মিরসরাই কলেজের সাবেক উপাধ্যক্ষ আতিকুর রহমান, মাতৃকা হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক ডা. জামশেদ আলম, মিরসরাই পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, মিরসরাই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাশ, নয়ন কান্তি ধুম, রাজু কুমার দে প্রমুখ। আগামী এক সপ্তাহের মধ্য নব-নির্বাচিত সভাপতি-সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি