ঢাকা   ০২:৩৮:০৫ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলম হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য নির্বাচিত

রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৪৭৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিউল আলম মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য নিবাচিত হয়েছেন। গত ২৫ জানুযারী সোমবার সন্ধ্যায় মাইজভান্ডার দরবার শরীফে গাউসিয়া হক মঞ্জিলে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরীর স্বাক্ষরিত চিঠি পত্র সাংবাদিক শফিউল আলমের হাতে তুলে দেয়া হয়। চিঠিতে মাইজভান্ডার দরবার শরীফ, মাইজভান্ডারীয়া ত্বরিকার শান –মান প্রচার প্রসার এবং গাউসিয়া হক মঞ্জিল প্রতিষ্টিত হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট্রের এর মিশন তথা রাহেবারে আলম হযরত সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী (মঃ) ”র মিশন ও ভিশন বাস্তবায়নে খেদমতের আঞ্জাম দেওয়ায় তার স্বীকৃতিস্বরুপ রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমকে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রয় পর্ষদ সদস্য হিসাবে নির্বাচন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিউল আলম হক কমিটির কেন্দ্রীয় পর্ষদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিসয়নের যুগ্ন মহাসচিব মহসিন কাজী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, শাহেদুর রহমান মোরশেদ, সাধারন সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনসারী, আলাউদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, আরফাত হোসেন, ব্যবসায়ী জিয়াউর রহমান, ছাত্রসেনা নেতা আমান উল্লাহ সহ বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি