1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীর দুই ইউপিতে আ’লীগের তৃণমূল প্রার্থী বাছাই সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গাবালীর দুই ইউপিতে আ’লীগের তৃণমূল প্রার্থী বাছাই সম্পন্ন

মাহমুদুল হাসান, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৫৬৭ বার

আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুইটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে।

দলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাই সম্পন্ন হয়। শনিবার দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে এ বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

জানাগেছে, তৃণমূল প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের দপ্তর শাখা থেকে ফরম বিতরণ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা ও গ্রহণ করা হয়। পরে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় তৃণমূলের ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়। এতে বড়বাইশদিয়া ইউনিয়নের মো. ওমর ফারুক ১৯ তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী জাফর আহম্মেদ ১৭ ভোট এবং মৌডুবী ইউনিয়নে ইলিয়াস মাহমুদ শিপন ৪৪ তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মাহমুদ হাসান রাসেল ১৫ ভোট পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন প্রমুখ।

এসময় জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, তৃণমূলের বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে আমরা ফলাফল কেন্দ্রে পাঠিয়ে দিবো কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net