1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মিরাকলস ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক

লালমনিরহাটে মিরাকলস ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ২৭৮ বার

সামাজিক প্রতিষ্ঠান মিরাকলস ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাটের গরীব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।সংগঠনের যুগ্ম আহবায়ক মো: খায়রুল বাশারের সভাপতিত্বে এবং সহকারি সদস্য সচিব মো: মোকছেদুর হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি এডভোকেট মো: আবু তাহের।বিশেষ অতিথি ছিলেন মাওলানা রুহুল আমিন, মো: হারুন অর রশিদ, মো: নুরুল ইসলাম, মো: নূর আলম, মো: সাইদুল ইসলাম, মো: সোহেল পারভেজ, মো: আখিউল ইসলাম, মো: হাদিউজ্জামান (নিশাদ) প্রমুখ।

শুক্রবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলে যখন প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং গরীব-অসহায় মানুষ শীতে অতি কষ্টে জীবন যাপন করছে তখন একটি জনসেবামূলক সংগঠন হিসেবে নবগঠিত মিরাকলস ফাউন্ডেশন শীতার্ত গরীব মানুষের কিছুটা কষ্ট লাঘবে এগিয়ে এসেছে।তরুণদের এ উদ্যোগে সবাই সহযোগিতা করলে ভবিষ্যতে এ সংগঠন মানবসেবায় আরও ব্যাপক কার্যক্রম পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ।এ সময় তারা আর্ত-মানবতার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, সম্প্রতি ১৬ ডিসেম্বর ২০২১ বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তির দিনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইসলাম ও মানবতার সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে মিরাকলস ফাউন্ডেশন (Miracles Foundation) গঠিত হয়।এতে আমিনুল ইসলাম মুকুলকে আহবায়ক ও মো: শহীদুল ইসলামকে সদস্য সচিব করে সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যরা আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ মোজেজা আল কুরআন ও রাসূল (সা:) এর সুন্নাহ’র ভিত্তিতে আলোকিত সমাজ গঠনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net