1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে চৌমুহনী সরকারি এস এ কলেজ শিক্ষক পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে চৌমুহনী সরকারি এস এ কলেজ শিক্ষক পরিষদ

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৩৬১ বার

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের যে অভিযোগ উঠেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষক পরিষদ।

সোমবার কলেজের নিজস্ব প্যাডে চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোঃ মনজুরুল হক ও শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলামের সাক্ষরিত এক বিবৃতিতে তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ লিপিতে জানান, কোভিড -১৯ সংক্রমণ রোধে সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর অবদান অনস্বীকার্য । মানসম্পন্ন শিক্ষা অর্জনে শিক্ষকদের প্রশিক্ষণ , সক্ষমতা বৃদ্ধি , সুযোগসুবিধার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । শিক্ষা ও শিক্ষক বান্ধব মন্ত্রী হিসেবে তিনি ইতোমধ্যে শিক্ষা পরিবারের সদস্যদের হৃদয়ে স্থান করে নিয়েছেন । নানা প্রতিকূলতার পরও শিক্ষা ক্যাডারে অধ্যাপক , সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক পদোন্নতিতে ভূমিকা রেখেছেন ।

ওই বিবৃতিতে তারা আরো বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী যখন শিক্ষার সম্প্রসারণ ও গুণগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন তখন তাঁকে বিতর্কিত করার প্রচেষ্টা আসলে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা । আমরা চৌমুহনী সরকারি এস এ কলেজ শিক্ষক পরিষদ এ ধরনের অপপ্রচার প্রত্যাখ্যান করি । অতীতের মতো ষড়যন্ত্রকারীদের এবারের অপপ্রচারও ব্যর্থতায় পর্যবসিত হবে নিশ্চিতভাবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net