1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপরে ইউনিয়ন নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্যদিয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শ্রীপরে ইউনিয়ন নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্যদিয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত।

শ্রীপুর ( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৩১৩ বার

গাজীপুরের কাওরাইদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাওরাইদ নিন্ম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেড় ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত করে। ব্যালট পেপার ছিনতাই এবং দুই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া হলে স্থনীয় প্রশাসন ভোট গ্রহন স্থগিত করে।

পরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে সাধারণ ভোটাররা ভোটগ্রহণ স্থগিত চেয়ে বিক্ষোভ করে। পরে বিজিবি, পুলিশ তাদের লাঠিচার্জ করলে বিক্ষোভ ছত্রবংগ হয়ে যায়। স্থগিতের পর দুওউত সোয়া ১ টায় বিজিবি মাইকিং করে পুনরায় সাধারণ ভোটারদের ভোট প্রদানের আহবান জানায়।

সাধারণ ভোটাররা বলেন, ব্যালট পেপার ছিনতাই এবং ব্যালট পেপারে সীল দেওয়া ভোটগূলো বাতিল হবে কি’না তা জানতে চেয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে।

গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জুথী পুনরায় ভোট গ্রহন চালুর নির্দেশ দেন। তিনি বলেন, যেসব ব্যালট পেপারে সীল দিয়ে বক্সে ঢুকানো হয়েছে সেগুলো চিহ্নিত করা সম্ভব। কারণ, সেগুলোর পিছনে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর বা সীল কোনটাই নাই।

প্রিজাইডিং অফিসার অমিত দাস জানান, বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ১০ টি বুথে ভোট গ্রহন হয়েছে। স্থগিতের পর পুনরায় ভোট গ্রহন শুরু হলে বুথ পর ৫ টি বুথে ভোট গ্রহন নেওয়া হচ্ছে।

চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান মন্ডল (ঘোড়া) এবং ড. এ কে এম রিপন আনসারী বলেন, ব্যালট পেপার ছিনতাই হয়েছে তা বাস্তবেই বাতিল হবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান। তারা দাবী করেন এ কেন্দ্রে পুনরায় নতুনভাবে ভোট গ্রহন করার জন্য।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এবং পুলিশ সুপার এস এম শফিউল্লা দুপুর পৌনে ২ টায় কাওরাইদ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোটারদেরকে নির্ভয়ে ভোট প্রদানের আহবান জানান।

পুলিশ সুপার স্থানীয় মুক্তিযুদ্ধা আব্দুল কাদিরের এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। সেই ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া কলেজ কেন্দ্রে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।দেশীয় অস্র, লাঠি- সোটা নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালায়। এসময় ভোটকেন্দ্র এলাকায় আতংন্ক বিরাজ করে। প্রত্যক্ষদর্শী ভোটাররা জানায় সংঘর্ষ চলাকালে পুলিশ নিরভভূমিকায় ছিল। এ রির্পোট লেখা পর্যন্ত শ্রীপুরের ৮ টি ইউনিয়নেই নানান অনিয়ম আর ভয়ভীতির আর অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহন চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net