1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে সমাজ সেবা দিবস পালিত!! দিবসটির প্রতিপাদ্য ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শ্রীপুরে সমাজ সেবা দিবস পালিত!! দিবসটির প্রতিপাদ্য ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’

শ্রীপুর ( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩৫১ বার

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ পালিত হচ্ছে।

শনিবার (২ জানুয়ারি)গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে র্র্যালী ঋন বিতরন ও সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ক্ষনিকালয় সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ সামছুল আলম প্রধান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় তারই বার্তা নিয়ে হাজির হয় দিবসটি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে প্রত্যাশা করেন।
তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, সুবিধাবঞ্চিত, পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে এবং তাদের মানবসম্পদে পরিণত করে দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা দেওয়ার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকৃত দরিদ্ররা যেন সরকারের এসব কর্মসূচির সুফল ভোগ করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে বলেন এডঃ সামছুল আলম প্রধান।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের কাজ শুরু হয়। তিনি দুঃস্থ ও অসহায় মানুষের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারকরণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কল্যাণধর্মী কর্মসূচি গ্রহণ করেন। ১৯৭৪ সালে সুদমুক্ত ঋণ কার্যক্রম প্রচলন করে বঙ্গবন্ধু দেশে ও সমসাময়িক বিশ্বে অনন্য নজির স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিবন্ধী, অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। টেকসই সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সামাজিক সুরক্ষাভুক্ত বিভিন্ন ভাতার হার ও পরিধি অব্যাহতভাবে সম্প্রসারণ করা হয়েছে।

তিনি বলেন, জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সবসময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। আওয়ামী লীগ সরকার ১৯৯৬-২০০১ মেয়াদেই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতা প্রচলন করার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধিক্ষেত্র, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়িয়েছে। প্রান্তিক ও মূলধারা থেকে ছিটকে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার সংশ্লিষ্ট সব আইন সংশোধনের মাধ্যমে আধুনিক করেছেন। প্রান্তিক মানুষদের কাছে সরকারির ভাতা ও আর্থিক সহায়তা পৌঁছে দিতে প্রায় ৯০ লাখ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে আওয়ামীলীগ সরকার।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, সমাজেসেবা অধিদফতরের বিভিন্ন কর্মসূচি দরিদ্র নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করে সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে এবং বিশেষ করে নারীর ক্ষমতায়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি জাতীয় সমাজসেবা দিবসের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্হিত ছিলেন। দিবসটি উপলক্ষে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মন্জুরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার দ্গ্ধ ২৬ জন প্রতিবন্ধিকে আর্থিক ঋন প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net