1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

সাতকানিয়ায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

মো.ইকবাল হোসেনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৩২৯ বার

চট্টগ্রামোর সাতকানিয়ায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আমিলাইশ ইউনিয়নের খোদারহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সারওয়ার উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী এইচএম হানিফের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সমর্থকরা মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের প্রাথমিকভাবে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

সাতকানিয়া সার্কেলের এএসপি শিবলী নোমান বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঝামেলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আনুমানিক ১০ জন হতে পারে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। যতটুকু জানতে পেরেছি, নির্বাচনী প্রচারণায় নেমে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

এর আগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) খাগরিয়া ইউনিয়নে ২ ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net