ঢাকা   ০১:২২:১২ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার

মোঃ শাহীন হাওলাদার/স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৩৪৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুন্দরবনের রুপার খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৬ থেকে ১৮ বছর। বাঘটির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি । ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে।শনিবার ( ২৯ জানুয়ারি) সকালে শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় বাঘটির মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, রুপার খাল এলাকায় বাঘটির মরদেহ ভাসতে দেখে বনরক্ষিরা উদ্ধার করেছে। শনিবার সকালে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হবে। বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে সেখানে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি