1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৮ বার

মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকায় চাঁদা না দেওয়ায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে বন কর্মকর্তা বিরুদ্ধে। ১৯ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর ১টায় করেরহাট বিট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী, করেরহাট বিট স্টেশন অফিসার ময়েন উদ্দিন, সহকারী স্টেশন অফিসার শিবু দাস এবং ফরেস্ট গার্ড মহি উদ্দিন এর নেতৃত্বে গেড়ামারায় নির্মানাধীন ১টি দোকানে কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদের নামে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম।

তিনি আরো অভিযোগ করে বলেন, স্বাধীনতা পরবর্তী থেকে আমরা এখানে বসবাস করে আসছি। আমাদের নির্মাণাধীন দোকান ঘরের এই সারিতে সবগুলো রিজার্ভ ফরেস্ট এর জায়গা। কিন্তু মাস খানিক আগে আমার দখলকৃত জায়গায় একটি দোকান ঘর নির্মাণ শুরু করি। তখন করেরহাট বিট স্টেশন অফিসার ময়েন উদ্দিন আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি তখন নগদ ২০হাজার টাকার প্রদান করি। বাকী ৮০ হাজার টাকা দিতে বিলম্ব হওয়ায় আজ তারা আমার দোকান ঘরে ভাঙচুর চালায়।

দোকান ঘর নির্মাণ শ্রমিক মোঃ ফারুক বলেন, আমরা দুপুরে কাজ শেষ করে খাওয়ার জন্য গেলে এই সময়ে বন কর্মকর্তারা হঠাৎ আমাদের দোকান ঘর নির্মাণের জিনিস পত্র নিয়ে যায় এবং দোকানে ভাঙচুর চালায়। আজকে আমরা দোকানে কাজ সমাপ্ত করার কথা ছিলো।

চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে বিট স্টেশন কর্মকর্তা ময়েন উদ্দিন চাঁদা দাবীর বিষয়টি অস্বীকার করেন এবং বলেন এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি ওই ব্যাক্তিকে চিনি না। ঘর নির্মাণের বিষয়ে জানতে পেরে আমরা রেঞ্জ কর্মকর্তা নেতৃত্বে অভিযান চালাই এবং যন্ত্রপাতি জব্দ করি।

এই বিষয়ে রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী বলেন, আমরা পাহাড় কাটার খবর পেয়ে গেড়ামারায় গেলে আসার পথে রাস্তার পাশে একটি নতুন দোকান ঘর নির্মাণ হচ্ছে দেখে নির্মাণ কাজে ব্যবহৃত জিনিস পত্র নিয়ে আসি। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালায়। পরবর্তীতে ঘটনাস্থলে জোরারগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চাঁদা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে অবগত নই। তিনি আরো বলেন আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net