1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুয়েটে সরস্বতী পূজা উদযাপিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

চুয়েটে সরস্বতী পূজা উদযাপিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১২ বার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ৫ ফেব্রুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চুয়েটে সরস্বতী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

প্রফেসর ড. রণজিৎ কুমার সুত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব ঋত্বিক মুড়াল, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল হারুন, গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. স্বপন কুমার পালিত, প্রফেসর ড. আশুতোষ সাহা, প্রফেসর ড. সুনীল ধর, প্রফেসর ড. সজল বণিক, শ্রী কানু কুমার দাশ, ড. প্রসঞ্জীত দাশ, ড. সম্পদ ঘোষ প্রমুখ।

এর আগে সকালে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিদ্যাদেবী সরস্বতীর পূজা শেষে ভক্তি-শ্রদ্ধার মাধ্যমে অঞ্জলি গ্রহণ করা হয়। পরে সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রকাশনা স্মারক “বাক” এর মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net