1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছিনতাইকালে চিনে ফেলায় হত্যা করা হয় ইউপি সদস্য কাশেমকে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

ছিনতাইকালে চিনে ফেলায় হত্যা করা হয় ইউপি সদস্য কাশেমকে

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২০ বার

মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. ফাহাদ হোসেন (২০), মো. সিরাজুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৩০) ও মীর হোসেন (২০)। এদের মধ্যে ফাহাদ ও মীর হোসেন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মীরসরাই থানার উপ-পরিদর্শক রাজিব পোদ্দার জানান, সাহেরখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম হত্যা মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে আজ (বুধবার) আদালতে তোলা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি রাত ১০টায় উপজেলার শাহেরখালী খালের কাদামাটি থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের রক্তাক্ত দেহ উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ৩১ জানুয়ারি আবুল কাশেমের স্ত্রী বাদি হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net