ঢাকা   ০৩:৫৬:২৭ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

বানিজ্যিক প্রাণ কেন্দ্র রাউজান ফকির হাট বাজারে অস্থায়ী কাঁচা বাজার উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বানিজ্যিক প্রাণ কেন্দ্র রাউজান ফকির হাট বাজারে অস্থায়ী কাঁচা বাজার উদ্বোধন করা হয়। গতকাল ৭ ফেব্রুয়ারী সোমবার সকালে অস্থায়ী কাঁচা বাজারে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্যবসায়ী স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, আজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল নবী, দোস্ত মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা আলমগীর আলী, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, আরমান সিকদার, বেলাল হোসেন সিফাত প্রমুখ।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান ফকির হাটে পাঁচ তলা বিশিষ্ট আধুনিক মানের কাঁচা বাজার মার্কেট হবে।একই চাদের নিচে হবে কাঁচা বাজার মার্কেট। রাউজান পৌরসভার অর্থায়নে অত্যাধুনিক পৌর মার্কেটে থাকবে সকল সুযোগ সুবিধা। নতুন এ কাঁচা বাজার মার্কেট নির্মান কাজ শুরু করায় অস্থায়ী ভাবে রাউজান সিটি সেন্টারের নিচ তলায় বাজার বসানো হয়েছে। মার্কেটের নির্মান কাজ শেষ হলে পুনারায় বাজার নিয়ে যাওয়া হবে আধুনিক কাঁচা বাজার মার্কেটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি