1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি

লালমনিরহাটে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১২ বার

লালমনিরহাটের হাতীবান্ধার জাওরানী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুর রহিম মিয়া (২৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার ৯ ফেব্রুয়ারী আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে বিজিবি। এর আগে মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারী রাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিককে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)র জাওরানী ক্যাম্পের টহল দল। আটক রহিম মিয়া (২৮) ভারতের কোচবিহার জেলার শীতলকুচির থানার গিদালদাহ গ্রামের সুখ লাল মিয়ার ছেলে।

হাতীবান্ধা উপজেলার জাওরানী ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার জহুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯০৯ নং মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় প্রবেশ করলে ভারতীয় নাগরিক আব্দুর রহিম মিয়াকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫শত ভারতীয় রুপি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার বিষয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বাকীর করেছেন। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, আটক ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net