1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে বসতঘরে অগ্নিকান্ড, ভাই-বোন নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বসতঘরে অগ্নিকান্ড, ভাই-বোন নিহত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৩ বার

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পাশাপাশি দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একই পরিবারের স্কুল পড়ুয়া মুহাম্মদ মিনহাজুল ইসলাম (১২) নামে এক ছেলে, আড়াই বছরের রুহিমনি নামে এক কন্যা শিশু পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনার আবদু সমদ মাঝির বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই এলাকার সিরাজুল ইসলামের পুত্র মুহাম্মদ ইদ্রিসের বসতঘরসহ তার দুই শিশু আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায়। পুড়ে যাওয়া শিশু মিনহাজুল ইসলাম স্থানীয় পশ্চিম কাহারঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনিতে পড়ে। তাদের বাবা ইদ্রিস দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক কন্যা শিশু আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছি। ততক্ষণে বসতঘর সহ ইদ্রিসের এক ছেলে ও এক কন্যা শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়।

ছবিঃ অগ্নিকান্ডে মারা যাওয়া শিশু মিনহাজুল ইসলাম (১২), রুহিমনি (৩)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net