1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলার বোরহানউদ্দিনে ১০ হাজার টাকাসহ ২০ জুয়ারি আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ১০ হাজার টাকাসহ ২০ জুয়ারি আটক

মনিরুজ্জামান, ভোলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪৬ বার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ১০ হাজার টাকাসহ ২০ জুয়াড়িকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টায় হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী ) সকাল ১১ টার দিকে জুয়া আইনের মামলায় তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বোরহানউদ্দিন থানাসূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পায় হাসান নগর ইউনিয়নের হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় একটি গ্রুপ জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে টায় এস আই মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ২০ জুয়ারিকে আটক করেন।

আটককৃতরা হলেন,বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ও টবগী ইউনিয়নের আমীর চৌধুরী,রিপন,ইলিয়াস,হাসনাইন,সবুজ,ফিরোজ,মিলন,নুরেআলম, রহিম,বশার,ইকবাল, রাজিব , সেলিম,ইমাম,জসিম, খোকন,শাহেআলম, ইব্রাহিম , আঃ মালেক ওরফে মানিক সওদাগর , নসু মিয়া

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির (বিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ১০, হাজার টাকাসহ ২০ জুয়াড়িকে আটক করা হয়।এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net