1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় ফ্ল্যাট বাসায় যৌন ব্যবসা, খদ্দেরসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র

ভোলায় ফ্ল্যাট বাসায় যৌন ব্যবসা, খদ্দেরসহ আটক-২

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৮ বার

ভোলায় ফ্ল্যাট বাসা বাড়া নিয়ে যৌন ব্যবসা করার অভিযোগে অভিযান চালিয়ে এক খদ্দর ও এক যৌনকর্মীকে আটক করেছে ভোলা থানা পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভোলা পৌর ৮নং ওয়ার্ড হাজী মমতাজ উদ্দিন সড়ক রেহানা মঞ্জিল ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত খদ্দর মুসলিম পাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. তুহিন। যৌনকর্মীর নাম সিমা (৩০) আক্তার। সে কুমিল্লা জেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েকমাস ধরে এই যৌনকর্মী সিমা আক্তার বরিশাল, পটুয়াখালী, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে উঠতি বয়সী তরুণীদের নিয়ে ওই বাসায় যৌন ব্যবসা চালাতেন।

এমন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেই ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক খদ্দর ও যৌন ব্যবসার মূলহোতা সিমাকে আটক করা হয়। ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net